জাতীয়

দেশের মানুষের জন্য ‘নিবেদিতপ্রাণ হয়ে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

সন্ত্রাস ও জঙ্গিবাদকে কোনো ছাড় দেয়া হবে না—যে কোনো মূল্যে তা নির্মূল করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিভিন্ন ঘটনায় পুলিশের ভূমিকার জন্য প্রশংসা করে ভবিষ্যতেও এ বাহিনী দেশের মানুষের জন্য ‘নিবেদিতপ্রাণ’ হয়ে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার গুলশানে পুলিশ কল্যাণ ট্রাস্ট্রের বহুতল বাণিজ্যিক ভবন ‘পুলিশ প্লাজা কনকর্ড’-এর উদ্বোধন করে তিনি এ আশা প্রকাশ করেন।

এ সময় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ হবে শান্তিপূর্ণ দেশ বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামাতের নাশকতার সময়ও পুলিশকেই টার্গেট করা হয়েছিল।

মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের যে কোনো সঙ্কটের সময়ে পুলিশের সাহসী ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, পুলিশ বাহিনীর আধুনিকায়নে সরকার সব ব্যবস্থা করবে।

প্রধানমন্ত্রী বলেন, আপনাদের জন্য যেটা করি, মনে করবেন, এই দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করেই করি। কাজেই আপনাদের কাছে আশা করব, সবসময় মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করবেন।

মানুষের জান-মালের নিরাপত্তা দেয়া, তাদের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ বজায় রাখা যে পুলিশের দায়িত্ব—এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মানুষ যদি কোনোরকম কষ্ট পায়, তাদের ওপর কোনোরকম দুর্যোগ নেমে আসে, সাথে সাথে আপনাদের সেবা পাবে, এটাই মানুষ আশা করে। কাজেই মানুষের সেই আকাঙ্ক্ষা আপনারা পূরণ করবেন। সেটাই আমরা সবসময় চাই।

গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সারা দেশে বিএনপি-জামাতের আন্দোলনে নাশকতা দমনের জন্য তিনি পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান এবং একাত্তরে পুলিশ সদস্যদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা কম হওয়ায় তাদের ‘খাটুনি’ বেশি হয় মন্তব্য করে শেখ হাসিনা বলেন, এই পুলিশ বাহিনী এমন একটি বাহিনী, যাদের কাজের কর্মঘণ্টা নেই, বিশ্রামও নেই। মানুষের প্রয়োজনে যখনই তাদের ডাক দেয়া হয়, সবসময় তারা সেখানে হাজির হয়।

আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের জন্য অর্থ বরাদ্দ বাড়ানোসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সৃষ্টির চিত্রও অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আপনাদের ভালোমন্দ দেখা আমাদের দায়িত্ব, সেটা আমরা করব এখানে একটা কথাই বলব, অনেক কিছু আপনাদের চাইতেও হয়নি, বা চাওয়ার চিন্তাও করতে হয়নি। বরং আমরা আমাদের চিন্তা থেকেই আপনাদের জন্য অনেক কিছু করে দিয়েছি।

প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে জরাজীর্ণ থানাগুলোর উন্নয়নের জন্য সেগুলোকে একটি প্রকল্পের আওতায় আনার পরামর্শ দেন এবং পুলিশের যানবাহন সমস্যার সমাধানের বিষয়ে সরকারের দৃষ্টি রয়েছে বলে জানান।

সকাল সাড়ে ১০টায় পুলিশ প্লাজা কনকর্ডের সামনে গুলশান পার্কে এই উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও প্রবল বৃষ্টিতে পানি জমে যাওয়ায় অনুষ্ঠানস্থল পরিবর্তন করা হয়।

নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর পুলিশ প্লাজা কনকর্ডের প্রথম তলায় উদ্বোধনী অনুষ্ঠান হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'আজকের বৃষ্টি আশীর্বাদ। কেননা এই বৃষ্টি একদিকে যেমন কয়েক দিন ধরে চলে আসা তীব্র তাপদাহ থেকে আমাদের স্বস্তি দিয়েছে তেমনি আমাদের ফসলেরও জন্য সুফল বয়ে এনেছে। এ বৃষ্টির কারণে কৃষককে জমিতে সেচ ও সার কম দিতে হবে।'

তিনি বলেন, 'দেশকে আধুনিক করতে যা কিছু দরকার সবই আমরা করছি। দেশে মুদ্রাস্ফীতি ছয়ের ঘরের নেমে এসেছে। জিডিপি বেড়েছে।'

শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও পুলিশ মহাপরিদর্শক শহীদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ