প্রস্তাবিত বাজেটে করের পরিধি বাড়ানোর ফলে সাধারণ জনগণ যেন চাপের মুখে না পড়ে সে বিষয়ে লক্ষ্য রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
বৃহস্পতিবার সকালে রাজধানীতে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এ সময় রাজনৈতিক বিবেচনায় সুদ মওকুফ সংস্কৃতি বন্ধের আহ্বান জানিয়ে দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠা অর্থনীতির গতি বৃদ্ধির সহায়ক হলেও প্রস্তাবিত বাজেটে এ বিষয়টি গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেন তিনি।
এছাড়া উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতায় সমতা আনা জরুরি বলেও মন্তব্য করেন মেনন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: