জাতীয়

বাল্যবিয়ে ঠেকাতে বয়স কমানো আত্মঘাতী সিদ্ধান্ত: ড. মিজান

ড. মিজান
ড. মিজান

বাল্যবিয়ে ঠেকাতে মেয়েদের বিয়ের বয়স আঠারো থেকে কমিয়ে ষোল এবং ছেলেদের বায়ের বয়স কমিয়ে একুশ থেকে আঠারো করাকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ‘বাংলাদেশে বাল্যবিবাহ চিত্র: আইনি সংস্কার’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

বাল্যবিয়ে বন্ধ করতে জনসচেতনতাই আইন হিসেবে কাজ করবে— উল্লেখ করেমানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ১৮ বছরের কম বয়সে মেয়েদের বিয়ে দেয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল।

বিদ্যমান বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ এবং ছেলেদের ২১— উল্লেখ করে ড. মিজান বলেন, এ থেকে কোনো ধরনের বিচ্যুতি কমিশনকে সরকারের বিপরীতে দাঁড় করাবে। প্রভাবশালীদের দৌরাত্বের কারণে বাল্যবিয়ে বেশি হচ্ছে বলেও মনে করেন তিনি।

অনুষ্ঠানের তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, আইন করে বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এক্ষেত্রে জনসচেতনতাই আইন হিসেবে কাজ করবে, তবে সামাজিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মেয়েদের বিয়ের বয়স ১৬ নির্ধারণ করা হলে তা হবে বাল্যবিবাহকে বৈধতা দেয়ারই শামিল বলেও জানান বক্তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ