গত ২ জুন কুমিল্লার চান্দিনায় বাসে পেট্রোলবোমায় দগ্ধ রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষক রনজিত শর্মা মারা গেছেন।
বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, রনজিত শর্মার শরীরের ৪৪% পুড়ে গিয়েছিলো। প্রায় ১০ দিন চিকিৎসাধীর পর বৃহস্পতিবার রাত ৩টায় মৃত্যুবরণ করেন।
প্রসঙ্গত, শবে বরাতের রাতে চান্দিনার পাট গবেষণা কেন্দ্রের সামনে ঢাকা থেকে রাঙামাটি যাওয়ার পথে ইউনিক পরিবহনের ওই বাসে পেট্রোলবোমা ছোড়ে কিছু দুর্বত্তরা। এতে ৫ জন দগ্ধ ও ৩ জন আহত হন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: