প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশে এয়ার লাইন্সের ব্রিটেনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে ফ্লাইটটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবে বলে জানা গেছে।
বিভিন্ন ক্ষেত্রে অবদান, বিশেষ করে ভারতের সঙ্গে দীর্ঘ প্রতিক্ষিত স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরের জন্য প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আগামী ১৪ জুন লন্ডনে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে বলে জানা গেছে।
আগামী ১৮ জুন দেশে ফিরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। (সূত্র: বাসস)
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: