প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয় বলে মন্তব্য করেছেন ইউনাইটেড ন্যাশনাল আওয়ামী পার্টি ঐক্য (ন্যাপ) সভাপতি পঙ্কজ ভট্টাচার্য।
শুক্রবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, ভেজাল ও বিষমুক্ত খাদ্য নিশ্চিত করাসহ ১২ দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মানববন্ধনে খাদ্যে ভেজাল ও বিষ প্রয়োগের বিরুদ্ধে সরকারের শিগগিরি কার্যকর আইনি ব্যবস্থা নেয় প্রয়োজন। ঘুষ-দুর্নীতি বন্ধে সরকারকে আরো কঠোর হওয়াও দরকার।
এছাড়াও পাবর্ত্য চট্টগ্রামে শান্তিচুক্তির পূর্ণবাস্তবায়নেরও দাবি জানান ন্যাপ সভাপতি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: