জাতীয়

ধর্মনিরপেক্ষতা ব্যক্তিপর্যায়ে থাকা উচিৎ: আনিসুজ্জামান

আনিসুজ্জামান
আনিসুজ্জামান

ধর্মনিরপেক্ষতা বিষয়টিকে রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত করার কারণে এটি তার স্বক্রিয়তা হারিয়েছে বলে মনে করেন অ্যামেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রয়াত জাতীয় অধ্যাপক এএফ সালাহ্উদ্দিন আহমদ স্মরণে ধর্মনিরপেক্ষতা ও সামূহিক সমাজবিকাশ শীর্ষক আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

ধর্মনিরপেক্ষতার ঝাণ্ডা তুলে ধরে যারা সারাজীবন কাজ করে গেছেন সালাউদ্দিন আহমদ তাদের মধ্যে অন্যতম বলেও জানান তিনি।

ধর্মনিরপেক্ষতা ব্যক্তিপর্যায়ে থাকা উচিৎ--এ কথা উল্লেখ করে আনিসুজ্জামান বলেন, ধর্মনিরপেক্ষতা বিষয়টিকে ব্যক্তিপর্যায় থেকে রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত করায় এটির আসল উদ্দেশ্য বাধাগ্রস্থ হয়েছে। ধর্মীয় মৌলবাদ দূর করতে ধর্মনিরপেক্ষতা নিয়ে আরো বড় পরিসরে কাজ করা উচিৎ।

এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, বাংলাদেশ রাষ্ট্র যে চারটি নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছে, তা ধরে রাখা সম্ভব হয়নি বলেই ধর্মনিরপেক্ষতার পরিসর আরো সংকুচিত হয়েছে।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের পরে এদেশে সামরিক শাসকরাই ধর্মনিরপেক্ষতার জায়গাটিকে সংকুচিত করেছে। ইসলামকে রাষ্ট্রধর্ম করা এক্ষেত্রে সবচেয়ে বড় ভুল।

পরে প্রয়াত এ অধ্যাপকের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ