বিএনপি নেতারাই এখন জামাত থেকে সড়ে আসার বিষয়ে কথা বলছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ।
শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে একটি গ্রন্থের প্রকাশনী উৎসবে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, জামাত ছাড়তে না পারলে মূলধারার রাজনীতিতে বিএনপি উঠে আসতে পারবে না।
এ সময় খালেদা জিয়া ও তারেক রহমানকে সরিয়ে বিএনপি'কে ঢেলে না সাজালে দলটির পক্ষে জনগণের আস্থা অর্জন সম্ভব নয় বলে জানান আওয়ামী লীগ নেতারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: