জাতীয়

সাংবাদিক হাবিবুর রহমান মিলন আর নেই

হাবিবুর রহমান মিলন
হাবিবুর রহমান মিলন

একুশে পদক পাওয়া বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান মিলন আর নেই। শনিবার রাত ৩টার দিকে ঢাকার ল্যাড এইড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রী।

রোববার জাতীয় প্রেসক্লাব ও পিআইবিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল মিরপুরের শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হবে।

কিডনি ও ফুসফুসের জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হাবিবুর রহমান শনিবার মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, অসুস্থতার কারণে গত ২ জুন হাবিবুর রহমান মিলনকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ, কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি।

হাবিবুর রহমান মিলন দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) চেয়ারম্যান ছিলেন। সাংবাদিক ও কলামিস্ট মিলন সাংবাদিকতা জীবন শুরু করেন ১৯৬৩ সালে। সুদীর্ঘ সাংবাদিকতা জীবনে সত্য প্রতিষ্ঠায় লড়াই করেছেন, কলম ধরেছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রের পক্ষে। পেয়েছেন একুশে পদক।

সবশেষ ছিলেন, দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-পিআইবির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছিলেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ