জাতীয়

সাংসদপুত্র রনির অপরাধ অনুযায়ী বিচার হবে: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

এলোপাথাড়ি গুলি করে খুনের ঘটনায় সরকার দলীয় সাংসদপুত্র রনিকে বাঁচানোর চেষ্টা করছে না সরকার— অপরাধ অনুযায়ী তার বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার রাজধানীতে এক কর্মশালায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

এদিকে, সকালে পিআইবির দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার প্রদান অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সাংসদপুত্রের গুলির ঘটনায় সরকার বিব্রত— এ কথা উল্লেখ করে তাকে কোনো ছাড় দেয়া হবে না।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, জামাত সশস্ত্র রাজনৈতিক দল একে রাজনৈতিক দল বানানো রাজনৈতিক দুর্নীতি।

অনুষ্ঠানের শুরুতে পিআইবির চেয়ারম্যান সাংবাদিক হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এবার আঞ্চলিক দৈনিক, জাতীয় দৈনিক, টেলিভিশন রিপোর্ট এবং টেলিভিশন রিপোর্টের চিত্রগ্রহণ- এ চার ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়।

গত বছর থেকে চালু হওয়া এ পুরস্কার বিজয়ীরা জার্মানিতে গ্লোবাল মিডিয়া ফোরামে অংশ নেয়ার সুযোগ পাবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ