জাতীয়

চার দেশের মধ্যে যান চলাচলে রুপরেখা চুক্তি সই

চুক্তি সই
চুক্তি সই

বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে মোটরযান চলাচলে রুপরেখা চুক্তি সই করেছেন ৪ দেশের সড়ক ও যোগাযোগমন্ত্রীরা।

সোমবার ভূটানের রাজধানী থিম্পুতে নিজ নিজ দেশের পক্ষে এ চুক্তিতে সই করেন তারা।

এর ফলে ৪ দেশের পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল করতে পারবে।

থিম্পুর চরতেনলাম সড়কের পাঁচ তারকা লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত চার জাতির বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানেই নেপালি জনগণের প্রতি সহমর্মিতা জানান বৈঠক উদ্বোধন করতে আসা ভূটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে।

চুক্তি স্বাক্ষরের আগে চার দেশের আলোচনায় সভাপতিত্ব করেন স্বাগতিক ভুটানের ইনফরমেশন ও কমিউনিকেশন মন্ত্রী ডি এন ডুঙ্গেল।

অনুষ্ঠানে বক্তব্যে দেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ভারতের পরিবহন মন্ত্রী নিতিন গড়করি, নেপালের ফিজিক্যাল ইনফ্রাস্টা কচার ও ট্রান্সপোর্টমন্ত্রী বিমলান্দ নিধি।

সভা শেষে নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট দেশের সড়ক যোগাযোগ ও পরিবহন মন্ত্রীরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ