জাতীয়

বিনিয়োগে উৎসাহিত করে আমদানি নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

আবদুল হামিদ
আবদুল হামিদ

তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবার ব্যবসায়িক সুবিধা সৃষ্টি এবং বিনিয়োগকে উৎসাহিত করে আমদানি নির্ভরতা কমিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি খাতের সমন্বিত সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

দেশীয় প্রযুক্তি শিল্পের উন্নয়ন ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে ঢাকায় শুরু হয়েছে 'বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫।

অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি খাতে বর্তমান সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরে এ সময় আমদানি নির্ভরতা কমানোর তাগিদ দেন তিনি।

ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয় বাস্তব উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম।

এ সময় নতুন নতুন প্রযুক্তি ও আবিস্কারের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেয়ায় এ মেলার সঙ্গে সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।

পরে মেলার বিভান্ন স্টল ঘুরে দেখেন রাষ্ট্রপতি।

দেশের অন্যতম বড় প্রযুক্তি আয়োজন বাংলাদেশ আইসিটি এক্সপো চলবে আগামী বুধবার পর্যন্ত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ