একাত্তরের বদর কমান্ডার মুজাহিদের চূড়ান্ত রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত তা কার্যকরের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
মঙ্গলবার আপিল বিভাগের রায় ঘোষণার পর মঞ্চের আনন্দ মিছিল শেষে সংবাদিকদের তিনি এ কথা বলেন।
বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার বড় একটি উদাহরণ এ রায়— উল্লেখ করে ইমরান বলেন, যে চিহ্নিত যুদ্ধাপরাধী মুক্তিযুদ্ধকেই স্বীকার করেনি তার বিচারের মাধ্য দিয়ে প্রমাণ হলো বাংলাদেশে অপরাধ করে কেউ পার পায় না।
অবিলম্বে জামাত শিবিরের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ ও সম্পদ বাজেয়াপ্ত করারও দাবি জানান গণজাগরণ মঞ্চের এ মুখপাত্র।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: