মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখায় বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা দেশব্যাপী হরতাল কর্মসূচি ঘোষণা করেছে জামাত।
মঙ্গলবার সকালে এ রায় ঘোষণার পর সংবাদমাধ্রমে পাঠানো বিবৃতিতে হরতালে কর্মসূচি দেয়া হয়।
বিবৃতিতে মুজাহিদসহ যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত ও বিচারাধীন সব জামাত নেতার মুক্তি দাবি করা হয়।
তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয় বিবৃতিতে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: