ঢাকা সিটি দক্ষিণের সব ফুটওভার ব্রীজের যথাযথ ব্যবহারে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে শিগগিরই ডিএমপি ট্রাফিক বিভাগের সঙ্গে কাজ শুরু করবে দক্ষিণ সিটি করপোরেশন বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।
মঙ্গলবার রাজধানীর শাহবাগে তৃতীয় ফুটওভার ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ফুটওভার ব্রিজটি জাদুঘর এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রান্তে চলাচলকারী পথচারীদের জন্য নির্মাণ করা হচ্ছে— উল্লেখ করে সাঈদ খোকন বলেন, আগামী চার মাসের মধ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ ব্রীজটি নির্মাণ করবে।
সিটি করপোরেশন তাদের নিজস্ব অর্থায়নে এ ব্রীজে চলন্ত সিড়ির ব্যবস্থা করবে বলেও জানান দক্ষিণের এ মেয়র।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: