গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার মূলমন্ত্রে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লন্ডনের ওয়েস্ট মিনিস্টারে ব্রিটিশ পার্লামেন্টারি গ্রপের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বাংলাদেশে সব ধর্মের মানুষের নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে, যা সংবিধানেই সংরক্ষণ করা হয়েছে এছাড়া বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে যুক্তরাজ্যের আরো সহায়তার আশা প্রকাশ করেন তিনি।
স্থানীয় সময় সোমবার বিকেলে লন্ডনের ওয়েস্ট মিনিস্টারে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান কিথ ভাজের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার মূলমন্ত্রে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য। বাংলাদেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে এবং সাংবিধানিকভাবেই তা সংরক্ষিত বলেও জানান তিনি।
ব্রিটিশ রাজনীতিক ও জনগণের সহযোগিতার বিষয়টি বাংলাদেশের ইতিহাসের অংশ হিসেবে উল্লেখ করে দু'দেশের পারস্পরিক কল্যাণে এক সঙ্গে কাজ করে যাওয়ার আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত রুশানা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হকসহ যুক্তরাজ্যের পার্লামেন্টের নবনির্বাচিত অন্তত ৩০ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নসহ সরকারের নানান সাফল্যের জন্য লন্ডনের স্থানীয় সময় রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেয় যুক্তরাজ্য আওয়ামী লীগ।