জাতীয়

রাজউকেরও দায় রয়েছে অনুমোদনহীন ভবন নির্মাণে: চেয়ারম্যান

রাজউক
রাজউক

নগরীতে অনুমোদনহীন ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউকেরও দায় রয়েছে বলে মন্তব্য করেছেন চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভুঁইয়া।

বৃহস্পতিবার রাজধীনীতে গত একবছরের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন রাজউক চেয়ারম্যান।

ইমারত নির্মাণ আইনের অনেক জটিলতা ও সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন খুব শিগগিরই এ সমস্যার সমাধান করা হবে।

বিগত দিনের নানা দুর্নীতি এবং জনশক্তির সীমাবদ্ধতা কাটিয়ে ভবিষ্যতে নগর উন্নয়নে আরো কঠোর অবস্থানে থাকার কথাও বলেন তিনি।

এতে বরাদ্দের নামে প্লট বাণিজ্য ও অনুমোদন ছাড়া ভবন নির্মাণের ক্ষেত্রে নীরব ভূমিকার কথা স্বীকার করে চেয়ারম্যান বলেন, কিছু কিছু ক্ষেত্রে নজরদারিতে ব্যর্থ হয়েছে রাজউক।

এছাড়া নগরবাসীর দুর্ভোগ কমাতে নগর উন্নয়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে বলেও জানান তিনি।

ইমারত নির্মাণ আইনের অনেক জটিলতা ও সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে খুব শিগগিরই এ সমস্যার সমাধান করা হবে বলেও মন্তব্য করেন রাজউক চেয়ারম্যান।

গত একবছরে রাজধানীর উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক। এতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও রাজউকের কর্মকান্ড তুলে ধরেন চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভুঁইয়া।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ