সমুদ্রপথে মানবপাচারের শিকার হয়ে মালয়েশিয়ায় উদ্ধার বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রথম দফায় ৬১ জন বাংলাদেশি অভিবাসী দেশে ফিরেছেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইএমও'র ঢাকা কার্যলয়ের গণমাধ্যম সম্পর্ক বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, বিকেল সোয়া ৫টার দিকে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তারা।
জানা গেছে, আইএমও এবং আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদের পর তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে, রমজান মাসের মধ্যেই সবাইকে দেশে ফেরত পাঠানোর আশা প্রকাশ করেছেন মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনার শহীদুল আলম।
অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় গত ১১ মে দেশটির লাংকাবি উপকূলে এক হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়, তাদের মধ্যে ৭১৬ জন বাংলাদেশি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: