মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া ৩৭ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশে-বিজিবির কাছে হস্তান্তর করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ ও সীমান্ত রক্ষা বাহিনী।
শুক্রবার সকাল ১০টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বিপরীতে মিয়ানমারের ঢেকুবনিয়া সীমান্তে বিজিবির সঙ্গে মিয়ানমারের একটি প্রতিনিধি দল বৈঠক করে।
এর পরে দুপুর বারোটায় সাগর থেকে উদ্ধার হওয়াদের পরিচয় সনাক্ত শেষে ৩৭ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী। ঘুমধুম সীমান্ত হয়ে তাদের কক্সবাজার নিয়ে আসা হচ্ছে।
এর আগে, গত ২১ মে মিয়ানমার উপকূলে পাচারকারীদের একটি নৌযান থেকে ২০৮ জনকে উদ্ধার করে সেদেশের নৌবাহিনী। এর মধ্যে দেড়শ' জনের পরিচয় যাচাই শেষে গত ৮ জুন তাদেরকে দেশে ফিরিয়ে আনে বিজিবি। বাকি ৫৮ জনের মধ্যে ৩৭ জনের জাতীয়তা সম্পর্কে মঙ্গলবার নিশ্চিত হয় দুই দেশ ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: