পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির কাজে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে 'দূযোর্গ ব্যবস্থাপনা ও পরিবেশগত নিরাপত্তা' শীর্ষক কর্মশালার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
দেশীয় পরিবেশ রক্ষা করা হলে তার প্রভাব সারা বিশ্বে পড়বে বলে— উল্লেখ করে বিশ্বপরিবেশ রক্ষায় উন্নত দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়রে উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: