টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও বাৎসরিক ইনক্রিমেন্ট প্রথা বহাল রেখে সর্বনিম্ন ১৬০০০ টাকা বেতন স্কেল নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে লিখিত বিবৃতিতে এসব দাবি তুলে ধরা হয়।
এতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, নতুন পে স্কেলে প্রস্তাবিত সর্বনিম্ন ৮২০০ টাকা একজন কর্মচারির পরিবারের ভরন পোষন খুবই কষ্টসাধ্য।
একইসঙ্গে টাইম স্কেল প্রথাও বাতিল করা হলে চতুর্থ শ্রেনীর কর্মচারীরা আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: