জাতীয়

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল, বেড়েছে সবজির দাম

বেড়েছে সবজির দাম
বেড়েছে সবজির দাম

চাল, ডাল, ভোজ্য তেলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও আগুন ঝড়ছে সবজির বাজারে। সবচেয়ে বেশি বেড়েছে শসা, বেগুন, ধনেপাতার দাম। এসব সবজীর দাম বেড়েছে দুই থেকে তিনগুণ।

বিক্রেতারা বলছেন, সরবরাহ কম তাই দাম বেশী। তবে ক্রেতারা বলছেন, রমযানে প্রতিবারেই দাম বৃদ্ধির যে প্রবণতা দেখা যায় এবারও সেটিই কারণ।

বেগুনের দাম দুদিন আগেও ছিল ২০ থেকে ৪০ টাকা আর রোজা শুরু হওয়া মাত্র এ বেগুন বিক্রি হচ্ছে রকমভেদে ৬০ থেকে ১২০ টাকা। একই অবস্থা শসা আর ধনেপাতার ক্ষেত্রেও। রমজানের আগে যে শসা বিক্রি হয়েছে ২০ টাকা কেজি এখন তা ৫০ থেকে ৬০ টাকা। ধনেপাতার দামও বেড়েছে প্রায় ৩গুণ।

বাজার ভেদে এ দাম আরও ওঠানামা করছে। পটল, কাচামরিচ, লেবুর দামও হয়েছে দ্বিগুণ। সরবরাহ কম-বিক্রেতাদের সেই একই সাফাই।

তবে ক্রেতারা সরবরাহ কমের অভিযোগ মানতে নারাজ। তারা বলছেন, রমজানে বিক্রেতাদের মধ্যে অধিক মুনাফা করার যে প্রবণতা দেখা যায়, সবজিবাজার অস্বাভাবিক হওয়ার সেটিই কারণ।

এছাড়াও চাল, ডাল, চিনি, ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পন্যের দাম মোটামুটি স্বাভাবিক থাকলেও মাছের বাজারও চলছে বিক্রেতাদের মর্জির উপর।

যদিও বিক্রেতারা বলছেন, দাম কমেছে আগের থেকে কিন্তু ভিন্নমত ক্রেতাদের।

পাইকারী বাজার থেকে খুচরা বাজারে প্রত্যেকটি জিনিসেরই দামের পার্থক্য অস্বাভাবিক। তবে এ বিষয়টি মনিটরিং করা যাদের দায়িত্ব বাজার ঘুরে খোঁজ পাওয়া যায়নি তাদের কারও।

মূল্য তালিকার বোর্ডটিরও দেখা গেছে বেহাল দশা। মূল্য বোঝার উপায় নেই এ তালিকায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ