বিশ্ব শরণার্থী দিবস আজ (শনিবার), নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। এবার দিবসের প্রতিপাদ্য ‘সাহসের সাথে সবাই মিলে’। সকালে জাদুঘর মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে একাত্তরে শরণার্থী শিবিরের অভিজ্ঞতা বর্ণনা করেন কালিপদ হালদার।
দিবসটি উপলক্ষে সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে আলোচনা ও একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ভারতে শরণার্থী শিবিরের স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একাত্তরের এপ্রিলে উদ্বাস্তু হওয়ার পর খেয়ে না খেয় বিভিন্ন জায়গায় ঘুরে শেষ পর্যন্ত ৩ নম্বর সেক্টরের নওগাঁ ক্যাম্পে আশ্রয় মেলে তাদের। সে সময় দশ বছরের শিশু কালিপদ হালদার পরিবার নিয়ে তখনকার দুর্দশার কথা তুলে ধরেন।
শিবিরে থাকার সময় ভারত-রাশিয়াসহ বিভিন্ন দেশের সাহায্য পাওয়ার কথাও জানিয়ে একাত্তরের শরণার্থী কালিপদ হালদার বলেন, যুদ্ধ শেষে দেশে ফিরে আসার সময়ও ১৫ দিনের খাবার দেয়া হয়েছিল তাদের।
অনুষ্ঠানে বাংলাদেশে জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনের প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।