জাতীয়

মানবপাচার রোধে সরকারের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন

সেন্টার ফর এনআরবি
সেন্টার ফর এনআরবি

অবৈধ অভিবাসন সমস্যা ভবিষ্যতে যাতে আরো ভয়ানক রূপ ধারণ না করে সেজন্য মানবপাচার রোধে সরকারের আরো বলিষ্ঠ ভূমিকা রাখা দরকার বলে মনে করছে অনাবিস বাংলাদেশিদের জন্য গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনআরবি।

মানবপাচার রোধে করণীয় নিয়ে রোববার জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

ভবিষ্যতে দেশের জন্য মানবপাচার যেন হুমিক হয়ে না দাঁড়ায় তাই এর সঙ্গে জড়িত প্রভাবশালীদের আইনের আওতায় আনার পাশাপাশি সরকারকে আরো জোরালো পদক্ষেপ নেয়ার আহবান জানায় অনাবাসি বাংলাদেশিদের জন্য গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনআরবি।

এ সময় বেসরকারি সংগঠন রিফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রাম) পক্ষ থেকে অভিযোগ করা হয় সমুদ্রপথে মানবপাচার বন্ধে সরকার যথাযথ দায়িত্ব পালন করছে না।

রামরুর পক্ষ থেকে বলা হয়, যশোর, খুলনা, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রামসহ দরিদ্র ও জলবায়ু পরিবর্তনগত এলাকায় কর্মসংস্থানের অভাবে বেশি মানুষ মানব পাচারের শিকার হচ্ছে।

মানবপাচার রোধে সরকারের যথাযথ পদক্ষেপের অভাব রয়েছে বলেও অভিযোগ করেন রামরুর চেয়ারম্যান প্রফেসর ড. তাসনিম সিদ্দিকী।

এদিকে, অবৈধভাবে সমুদপথে পাড়ি জমিয়ে বাংলাদেশের শত শত মানুষ থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় মানববেতর জীবনযাপন করছে। মানবপাচারের শিকার এসব মানুষের অনেকই এখন সহায় সম্বল হারিয়ে দেশেও ফিরতে শুরু করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ