জাতীয়

ইঁদুরের পেটে গেল ৭২৩ কোটি ৭২ লাখ ৭৩৫৫ টাকার ফসল

ইঁদুর খেল কোটি টাকার ফসল
ইঁদুর খেল কোটি টাকার ফসল

চলতি অর্থবছরে ইঁদুর সারা দেশে ৭২৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৩৫৫ টাকার ফসলের ক্ষতি করেছে—রোববার সংসদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, ইঁদুরের আক্রমণে ২ লাখ ৩৭ হাজার ৭৪৪ মেট্রিক টন ধানের ক্ষতি হয়েছে। যার বর্তমান বাজারদর ৪৩৯ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৩৫০ টাকা। চালের ক্ষতির পরিমাণ ৬২ হাজার ৭৬৪ মেট্রিক টন। যার বাজারদর ২০০ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা। গমের ক্ষতির পরিমাণ ২৯ হাজার ৬৬০ মেট্রিক টন। যার বাজারদর ৮৩ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকা।

প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে সকাল সাড়ে ১০টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এরপর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

পঞ্চানন বিশ্বাসের প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন জানান, সুন্দরবনের বাঘ মাঝেমধ্যে গ্রামে প্রবেশ করে। বিষয়টি পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। গ্রামে বাঘ ঢোকার খবর পাওয়া গেলে এই দলটি ব্যবস্থা নেয়। এ পর্যন্ত বন থেকে লোকালয়ে আসা তিনটি বাঘকে চেতনানাশক ওষুধ দিয়ে বনে ফিরিয়ে দেয়া হয়েছে।

হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানান, আগামী নভেম্বর-ডিসেম্বরের মাসে দুটি নতুন উড়োজাহাজ (৭৩৭-৮০০) এবং ২০১৯-২০ সালে চারটি নতুন উড়োজাহাজ (৭৮৭-৮) কেনা হবে।

মনোয়ারা বেগমের প্রশ্নের জবাবে বিমান ও পর্যটনমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ২০১৪-১৫ অর্থবছরে (মার্চ পর্যন্ত) পর্যটনশিল্পের মাধ্যমে ৯১০ কোটি ৬৫ লাখ টাকার সম পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।

গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, বর্তমান সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য ১৪৮ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এ ছাড়া চলতি অর্থবছরে পুনর্বাসন কার্যক্রমে আরও প্রায় ১২৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে মোজাম্মেল জানান, বাংলাদেশে নারী মুক্তিযোদ্ধার সংখ্যা ২০৯ জন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ