কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী-বিজিপি'র হাতে অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির নায়েক রাজ্জাককে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম। সোমবার সকালে সংসদ অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি তিনি এ আহ্বান জানান।
বিজিপি'র ফেসবুকে রাজ্জাকের রক্তাক্ত ছবি প্রকাশিত হয়েছে—মন্তব্য করে হাজী সেলিম বলেন, রাজ্জাককে হাতকড়া পরানো যেন ১৬ কোটি বাঙালির হাতে হাতকড়া পরানোরই সমতুল্য।
৫ দিন পরও বিজিপি'র কাছ থেকে রাজ্জাককে ফিরিয়ে আনতে না পারাটা দুঃখজনক— উল্লেখ করে হাজী সেলিম বলেন, এজন্য বিজিপি'র পাশাপাশি বিজিবি'রও সমালোচনা করেন তিনি।
এদিকে, বাজেট নিয়ে সাধারণ আলোচনায়, তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে কৃষি মন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।