বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে আন্তর্জাজাতিক এস ও এস শিশু পল্লী দিবস।
সোমবার দিবসটি উপলক্ষে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এস ও এস শিশু পল্লীতে ছিল নানা আয়োজন।
সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের প্রতিষ্ঠিত করতে প্রফেসর হারম্যান মেইনারের উদ্যোগে ১৯৭২ সালে বাংলাদেশে এস ও এস শিশু পল্লীর যাত্রা শুরু হয়।
দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতাসহ নানা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে অংশ নিতে পেরে আনন্দিত সমাজের হতভাগা এসব শিশু।
বাংলাদেশে ছয়টি শিশুপল্লী ও পাঁচটি যুবপল্লীতে এসব শিশুর পড়াশুনার সুবিধার পাশাপাশি বিভিন্ন কাজ শেখানো হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: