এদেশের অর্জন আর ত্যাগের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস— এর নেতৃত্বেই বাংলাদেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে বলে জানিয়েছেন দলে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
মঙ্গলবার আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আন্দোলন- সংগ্রামে আওয়ামী লীগের দীর্ঘ ৬৬ বছরের অর্জনের কথা সাংবাদিকদের সামনে তুলে ধরে সৈয়দ আশরাফ বলেন, দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।
এর আগের দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর উন্মুক্ত করে দেয়া হয় বঙ্গবন্ধু ভবনের সামনের সড়ক। তার প্রতিকৃতিতে একে একে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুব মহিলা লীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।