জাতীয়

আ’লীগ প্রতিষ্ঠিত হয়েছে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী

সংসদে প্রধানমন্ত্রী
সংসদে প্রধানমন্ত্রী

মানুষের কল্যাণের জন্য আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছে— উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দলটির বলিষ্ঠ নেতৃত্বের কারণেই অর্থনীতিসহ সকল ক্ষেত্রে বাংলাদেশ এখন সারাবিশ্বে আপন মহিমায় উদ্ভাসিত।

মঙ্গলবার সকালে আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জাতির উন্নতি হয়— উল্লেখ শেখ হাসিনা বলেন, ৭% প্রবৃদ্ধি অর্জন এ দলের কৃতিত্ব।

প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগের ইতিহাস বাঙালি জাতির অর্জনের ইতিহাস। প্রতিষ্ঠার পর থেকে দলটির প্রতিটি পদক্ষেপের মাধ্যমে জাতি ধীরে ধীরে এগিয়ে গেছে বলেও জানান তিনি।

একটি আদর্শবাহী দলকে কোনোভাবেই ধ্বংস করা যায় না— মন্তব্য করে তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আওয়ামী লীগ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের প্রতীক নৌকা, জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ নৌকাকে উজানের দিকে ঠেলে ঠেলেই এগিয়ে নিচ্ছে। আদর্শে গড়া দলকে কেউ নিশ্চিহ্ন করতে পারে না, পারবেও না।

তিনি আরো বলেন, জনগণ আওয়ামী লীগকে যে দায়িত্ব দিয়েছে, আমরা আন্তরিকতার সঙ্গে সে দায়িত্ব পালন করছি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ