জাতীয়

রাজ্জাককে ফেরাতে ২/১ দিন সময় লাগবে: বিজিবি মহাপরিচালক

আজিজ আহমেদ-আব্দুর রাজ্জাক
আজিজ আহমেদ-আব্দুর রাজ্জাক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আব্দুর রাজ্জাককে ফিরিয়ে আনতে দুই থেকে একদিনের মধ্যেই ৬ সদস্যের প্রতিনিধি দল মিয়ানমার যাবে বলে জানিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

বুধবার সকাল সাড়ে ১১টায় বিজিবি সদরদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আজিজ আহমেদ বলেন, মিয়ানমারে পতাকা বৈঠকে বিজিবির ৬ সদস্য যোগ দিবেন— আশাকরি তারা তাকে (রাজ্জাক) সঙ্গে করে নিয়ে আসবেন।

তিনি আরো বলেন, ঘটনার প্রথম থেকেই রাজ্জাককে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত ছিল এখনো আছে এবং ফিরে আনা আসা পর্যন্ত আমাদের এ চেষ্টা অব্যাহত থাকবে।

এদিকে, গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজ্জাককে ফেরাতে মিয়ানমারের দেয়া শর্তের সমালোচনাও করেন।

এ সময় তিনি বলেন, মিয়ানমারকে নিঃশর্তভাবেই রাজ্জাককে মুক্তি দিতে হবে এবং কোনো রকম শর্ত ছাড়াই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।

এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, রাজ্জাককে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে—শিগগিরই পদক্ষেপ নেয়া হবে।

প্রসঙ্গত, গত ১৭ জুন কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে গোলাগুলির পর বর্ডার গার্ড অব বাংলাদেশ-বিজিবির নায়েক রাজ্জাককে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি)। ঘটনার ৫দিন পরে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাচি ব্রিগ্রেডিয়ার জেনারেল মাহবুবের সঙ্গে মিয়ানমারের স্বরাস্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকে হয়।

এ সময় অপহৃত নায়েক রাজ্জাকের মুক্তির বিনিময়ে উপকূলে উদ্ধার হওয়া ৫৫৫ অবৈধ অভিবাসীকে ফিরিয়ে নেয়ার শর্ত জুড়ে দেয় মিয়ানমার সরকার। ঘটনার পর পরই এর প্রতিবাদ জানিয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের দূতাবাসকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানা যায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ