অবশেষে মালয়েশিয়ায় বাংলাদেশের জনশক্তি রপ্তানির জটিলতা কেটে যাচ্ছে—বাংলাদেশ থেকে এবছর ৫ লাখ শ্রমিক নিবে দেশটি।
বুধবার কুয়ালালামপুরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ড. জাহিদি হামিদি।
পর্যায়ক্রমে এ সংখ্যা ১৪ লাখে উন্নীত হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা যায়, প্রথমপর্যায়ে ৫ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া।
বাকি শ্রমিকদের পর্যায়ক্রমে নেয়া হবে। বিষয়টি নিয়ে আলোচনা করতে শিগগিরই মালয়েশিয়া সরকারের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে বলেও জানা গেছে।
মালয়েশিয়ায় বাংলাদেশের জনশক্তি রপ্তানির বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রবাসী কল্যাণমন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: