জাতীয়

দায়িত্ব নিলেন নতুন সেনাপ্রধান শফিউল হক

মোহাম্মদ শফিউল হক -ইকবাল করিম ভূঁইয়া
মোহাম্মদ শফিউল হক -ইকবাল করিম ভূঁইয়া

জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এনডিসি, পিএসসি নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সেনাসদরে শফিউল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।

দেশের ১৪তম সেনাপ্রধান হিসেবে আগামী ৩ বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।

সেনাপ্রধান হওয়ার আগে শফিউল হক সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব পালন করেন। গত ১০ জুন তিনি পদোন্নতি পান।

সেনাপ্রধান হিসেবে শফিউল হকের নাম প্রকাশ করে ১০ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রজ্ঞাপনটি জারি করে।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম-সচিব আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত সে প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-১৭৩৮ লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মো. শফিউল হককে ২৫ জুন’ ২০১৫ ইং তারিখ অপরাহ্নে জেনারেল পদে পদোন্নতি প্রদান পূর্বক ২৫ জুন’২০১৮ অপরাহ্ন পর্যন্ত সেনাবহিনী প্রধান পদে নিয়োগ প্রদান করা হলো।

তিনি ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হকের ভাই।

শফিউল হকের জন্ম ১৯৫৮ সালে। ১৯৭৮ সালের ১৮ জুন তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে সেনাবাহিনীর আর্মার্ড কোরে কমিশন লাভ করেন। ব্যাচের সেরা ‘অল রাউন্ড ক্যাডেট’ হিসেবে তিনি ‘সোর্ড অব অনার’ পুরস্কারে ভূষিত হন।

জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর কমান্ডার হিসেবে ইরাক, ইথিওপিয়া ও ইরিত্রিয়ায় কাজ করেছেন এ কর্মকর্তা।

এরপর শফিউল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ‘ডিফেন্স স্টাডিজ’ বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন, ‘ইউনিভার্সিটি অব প্রফেশনালস’ থেকে এমএ ডিগ্রি নেন দর্শনে। একই বিশ্ববিদ্যালয়ে এখন পিএইচডি করছেন এ মেধাবী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ