বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক রাজ্জাককে আজকের মধ্যে শর্তহীনভাবে ফিরিয়ে আনা যাবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেরিতে হলেও রাজ্জাককে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের কোনো ব্যর্থতা ছিল না। এছাড়া তাকে ফিরিয়ে দিতে মিয়ানমার যে শর্ত জুড়ে দিয়েছিল তা কূটনৈতিক প্রচেষ্টায় সরকার মোকাবেলা করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘বৈঠক হচ্ছে, আশা করি কিছুক্ষণের মধ্যে ফিরিয়ে আনা হবে। মিয়ানমার সরকার কিছু শর্ত দিয়ে ছিলো যে, ৫৭০ জনের বাংলাভাষী মানুষকেও ফিরিয়ে দেবে। কিছু বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, তারা যদি বাঙালি হয় তবে আমরা ফেরত নেবো তবে এর আগে নায়েক রাজ্জাককে ফেরত পেতে চাই।’
মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই রাজ্জাককে ফিরিয়ে আনা হচ্ছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।