জনসমর্থনহীন সরকার নির্বাহী বিভাগের ওপর নির্ভরশীল— তাই তাদের ক্ষমতা বাড়াতেই মোবাইল কোর্ট আইন-২০০৯ সংশোধন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
বৃহস্পতিবার দুপুরে বার কাউন্সিল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
খন্দকার মাহবুব বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা বাড়ানো হলে সাধারণ মানুষ হয়রানির শিকার হবে। এতে বিচার বিভাগ থেকে নির্বাহী পৃথকীকরণের উদ্দেশ্যে ব্যহত হবে বলে জানান তিনি।
মোবাইল কোর্টের আওতায় যদি সাজার পরিমাণ বৃদ্ধির একান্তই প্রয়োজন হয় তাহলে ওই দায়িত্ব সুপ্রিম কোর্টের আওতাধীন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওপর ন্যাস্ত করার যেতে পারে বলেও জানান এ আইনজীবী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: