জাতীয়

আগামী মাস থেকে পে-স্কেল কার্যকর: অর্থমন্ত্রী

আবুল মাল আব্দুল মুহিত
আবুল মাল আব্দুল মুহিত

আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পে-স্কেল কার্যকর করা হবে—জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি আজ-শনিবার সংসদে সরকারি দলের সদস্য বেগম মাহজাবিন খালেদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, জাতীয় বেতন ও চাকরি কমিশন, ২০১৩ এর প্রতিবেদন এবং সচিব কমিটির প্রতিবেদনে সুপারিশের আলোকে মন্ত্রিপরিষদের সিদ্ধান্তক্রমে পে-স্কেল বাস্তবায়ন হবে।

সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, সরকারি চাকুরীজীবীদের স্বেচ্ছায় অবসরের বয়স ২৫ থেকে ২০ বছর করার বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপনের পর গৃহীত সিদ্ধান্তের আলোকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

তার অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদান করা হয়।

তিনি বলেন, চলতি অর্থবছরে এ পর্যন্ত প্রদানকৃত ঋণের পরিমাণ ৩৩১ কোটি ৬৩ লাখ টাকা। সূত্র বাসস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ