রাজধানীতে ঐতিহাসিক লালবাগ কেল্লার দেয়াল ভেঙে গাড়ি পাকিং নির্মাণ ঐতিহ্য সংরক্ষণ আইন ও হাইকোর্টের নির্দেশ অবমাননা উল্লেখ করে, মানববন্ধনে দায়ীদের শাস্তি দাবি করেছে পরিবেশ বাচাঁও আন্দোলন (পবা) সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
শনিবার দুপুরে লালবাগ কেল্লার ভেঙ্গে ফেলা দেয়ালের সামনে আয়োজিত মানববন্ধনে লালবাগ কেল্লার ঐতিহ্য বিনষ্টকারীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান বক্তরা।
ঐতিহ্যসংরক্ষণ আইনসহ হাইকোর্টের নির্দেশ অবমাননা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় গাড়ি পার্কিং গড়ে তোলার কাজ চলছে বলে এ সময় অভিযোগ তুলেন বক্তরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: