মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার প্রতিবেদনে, বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাসহ যেসব বিষয় উঠে এসেছে তা তাদের গতানুগতিক কার্যক্রম বলে মন্তব্য করেছেন নিরাপত্তা ও সামরিক বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ। শনিবার দেশ টিভি দেয়া একান্ত স্বাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রতিবেদনটি গতানুগতিক হলেও এখানে যেসব উদ্বেগের কথা বলা হয়েছে তা গুরুত্বের সঙ্গে সরকারের বিবেচনা করা উচিত।
মার্কিনিদের এ প্রতিবেদনকে গতানুগতিক উল্লেখ করে এতে দেয়া তথ্য সমূহ কতটা গ্রহণযোগ্য সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন বিশ্লেষকরা।
প্রতিবেদনটি গতানুগতিক হলেও এখানে যেসব উদ্বেগের কথা উঠে এসেছে তা গুরুত্বের সঙ্গে সরকারকে বিবেচনা করার দাবি করেন মানবাধিকার সংগঠক মো. নূর খান।
গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ২০১৪ সালে বিশ্ব মানবাধিকার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সম্পর্কে মূল্যায়নে নিয়ে ওয়াশিংটনে একটি প্রতিবেদন প্রকাশ করেন।
নিরাপত্তা বাহিনীর নির্যাতন, সরকারি দপ্তরে ব্যাপক দুর্নীতি, অবাধ গ্রেপ্তার, দুর্বল বিচার ব্যবস্থা ও বিনা বিচারে দীর্ঘদিন আটক রাখার মতো ঘটনাগুলোকেও মানবাধিকার সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব বন্ধে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।