জাতীয়

নতুন সেনাপ্রধানকে দেয়া হলো গার্ড অব অনার

নতুন সেনাপ্রধান
নতুন সেনাপ্রধান

নতুন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে গার্ড অব অনার দিয়েছে সেনাবাহিনী।

রোববার সকাল পৌনে ১০টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ প্রাঙ্গনে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে এ সম্মাননা দেয়।

গার্ড অব অনার শেষে সেখানে একটি গাছের চারাও রোপন করেন সেনাপ্রধান।

এর আগে সকাল সাড়ে ৯টায় শিখা অনির্বাণে ফুল দিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

গত বৃহস্পতিবার নতুন সেনাপ্রধান জেনারেল শফিউল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য-সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া।

সেনাপ্রধান হওয়ার আগে শফিউল হক সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ