জাতীয়

বাজেটে শিক্ষাখাতে যে বরাদ্দ তা অপ্রতুল: শিক্ষামন্ত্রী

সংসদে শিক্ষামন্ত্রী
সংসদে শিক্ষামন্ত্রী

প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে যে বরাদ্দ দেয়া হয়েছে তা অপ্রতুল— মন্তব্য করেছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান।

রোববার স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনের বাজেট বক্তৃতায় শিক্ষাখাতের নানা উন্নয়নের কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেই সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের নানা দিক উপস্থাপন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

প্রাথমিক ও প্রাক-প্রাথমিক পর্যায়ে ৯৯% শিশু স্কুলে যাচ্ছে এবং তাদের ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।

এদিকে সংসদে বাণিজ্যমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ বাংলাদেশ এবং এ খাত থেকে ৮১% বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে।

অর্থনৈতিক উন্নয়নের নানা দিক তুলে ধরে তৈরি পোশাক শিল্পকে আরো সমৃদ্ধকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তোফায়েল আহমেদ।

তৈরি পোশাকের রপ্তানি মূল্যের উপর আরোপিত উৎসে কর এক শতাংশ থেকে কমিয়ে ‘সহনীয় হারে’ নির্ধারণের অনুরোধ জানিয়েছেন তিনি।

সংসদে আন্দোলন-রাজনীতিতে বিএনপি এখন পরাজিত বলেও সমালোচনা করেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ