জাতীয়

বর্ষা শেষে ড্রেনেজ সমস্যার সমাধান হবে: সাঈদ খোকন

সাঈদ খোকন
সাঈদ খোকন

বর্ষা শেষ না হওয়া পর্যন্ত রাস্তা ও ড্রেনেজ সমস্যার সমাধানের কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। রোববার তার কার্যলয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সংস্কারের অভাবে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে রাজধানীর মালিবাগ, শান্তিনগর, রাজারবাগ এলাকার প্রধান সড়কগুলো। রাস্তার ওপর বড় বড় গর্ত আর ম্যানহোলের ঢাকনা না থাকায় প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। দীর্ঘ দিনের এ সমস্যার স্থায়ী তো দুরের কথা সাময়িক সমাধানেরও কোন ব্যবস্থা নেই বলে অভিযোগ বাসিন্দাদের।

এ নিয়ে মেয়র বলেন, বৃষ্টির মৌসুম শেষ না হলে রাস্তা ও ড্রেনেজ সমস্যার সুরাহা করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘এই বছরের সেপ্টেম্বর থেকে মেরামতের কাজ শেষ করা হবে। এতে আগামী বর্ষা পর্যন্ত রাস্তাঘাট চলাচলে উপযোগী থাবে।’

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের সামনের সড়ক, মৌচাক মগবাজার ফ্লাইওভার নির্মান কাজ শুরু পর থেকেই এসব এলাকার মানুষের ভোগান্তির যেন অন্ত নেই। রাস্তা জুড়ে খানাখন্দতো রয়েছেই তার ওপর অনেক জায়গার ম্যানহোলের ঢাকনাও উধাও। শুকনো মৌসুম পার হলেও বর্ষার শুরু থেকেই বৃষ্টির পানি আর উপচে পড়া ড্রেনের ময়লা মিলে একাকার হয়ে যায় পুরো রাস্তা।

এ অবস্থার জন্য সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টকর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করছেন সাধারণ মানুষ। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই রাস্তা মেরামতের আহ্বান তাদের।

এদিকে, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য যেসব খাল রয়েছে সেগুলো অবৈধ দখল ও ভরাট হওয়ার কারণে এ সমস্যার স্থায়ী কোনো সমাধান সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিন এ খান।

পরিকল্পনা থাকলেও অব্যবস্থাপনার কারনে এ সমস্যার সমাধান সম্ভব হচ্ছেনা বলেও মনে করেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ