মেয়েদের বিয়ের প্রকৃত বয়স হবে ১৮— উল্লেখ করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, সরকার ১৮ বছরের নিচে বিয়ের বয়স নির্ধারণ করলে তা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে মেয়েদের বিয়ের বয়স ১৮ বহাল রাখার দাবিতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বাল্যবিবাহ বন্ধে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ড. মিজান।
সরকার মেয়েদের বিয়ের বয়স কত নির্ধারণ করতে যাচ্ছে তা জনসমক্ষে প্রকাশের দাবি জানান তিনি।
সভায় দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: