জাতীয়

মূসক-সম্পূরক শুল্ক আইন সংশোধনের প্রস্তাব অনুমোদিত

মন্ত্রিসভা
মন্ত্রিসভা

মূসক অব্যাহতি সীমা ২৪ লাখ থেকে ৩০ লাখে বাড়িয়ে এবং কিছু নিত্যপণ্য ও ওষুধের ওপর মূসক অব্যাহতির ব্যবস্থা রেখে মূসক ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। পরে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইয়া।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে কোর্ট ফি পরিশোধ ও জরিমানা হার ৫০০ টাকা থেকে ৫০ হাজারে নির্ধারণ করে কোর্ট ফিসংশোধন আইন, ২০১৫ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মোশাররাফ হোসাইন আরো বলেন, সাধারণ মানুষের জীবনে স্বস্তি আনতে অতি প্রয়োজনীয় কিছু পণ্যের ওপর থেকে সরবরাহ ও আমদানিতে মূসক প্রত্যাহার করতে যাচ্ছে সরকার। এগুলো হচ্ছে সরিষার তেল, চিনি, আখের গুড় ও সার।

এছাড়া জীবন রক্ষাকারী কিছু সেবাতেও এ স্বস্তি পাওয়া যাবে— এগুলো হচ্ছে ইনসুলিকন ও ইনসুলিক এর লবণ, ক্যান্সার নিরোধক সরঞ্জাম, জন্মনিরোধক ইনসুলিন, ডায়ালাইসিসের সরঞ্জাম ও ফার্স্ট এইড বক্স বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, একইসঙ্গে ব্যবসা-বাণিজ্য উৎসাহিত করতে মূসক অব্যাহতির আওতা বাড়ছে। ৩০ লাখ টাকা পর্যন্ত মূসক দেয়া লাগবে না, আগে এই পরিমাণ ছিল ২৪ লাখ।

মন্ত্রিসভার বৈঠকে তথ্য-প্রযুক্তির ব্যবহার ও জরিমানা হার বাড়িয়ে কোর্ট ফি সংশোধন আইন-২০১৫ এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন, ২০১৫ এর খসড়ার নীতিগত অনুমোদন ও ক্যাডেট কলেজ সংশোধন আইন ২০১৫ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ