জাতীয়

শিক্ষার মান বেড়েছে, সংসদে শিক্ষামন্ত্রী

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

শিক্ষার মান আগের চেয়ে বেড়েছে বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার সকালে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পাসের আগে মঞ্জুরি দাবির ওপর আনিত ছাঁটাই প্রস্তাবের আলোচনার সময় এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, গত সাত বছর ধরেই শুনে যাচ্ছি শিক্ষার মান কমে যাচ্ছে। তবে মান কমে কোথায় যাচ্ছে? এটা ঠিক নয়। শিক্ষার মান কমেনি, বরং অনেক বেড়েছে। রাতারাতি শিক্ষার মান বৃদ্ধির দাবিও সঠিক নয়।

শিক্ষামন্ত্রী আরো বলেন, স্কুলে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা যুগান্তকারী পরিবর্তন এনেছি— সবকিছুকে আমরা একটা সিস্টেমের মধ্যে এনেছি। শিক্ষার মানোন্নয়নে সারাবিশ্বে আলোচনা চলছে, আগামী ১০০ বছরের পরিকল্পনা নেয়া হচ্ছে। তাই শিক্ষার মান বৃদ্ধি দু’এক বছরে হবে না, ধীরে ধীরে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে।

তিনি বলেন, কম বরাদ্দ হলেও আমরা এক টাকা দিয়ে দুই টাকার কাজ করবো। যে বরাদ্দ দেয়া হয়েছে তাতেই আমরা ভাগাভাগি করে উন্নয়ন করবো। প্রতিটি টাকার সদ্ব্যব্যবহার করবো। দুর্নীতি, অনিয়ম ও অপচয় না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনবো।

শিক্ষাখাতে বরাদ্দ নিয়ে মন্ত্রী বলেন, এবারের বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ে উন্নয়ন খাতে ৪ হাজার ১৯৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যা গত বছরের বাজেটের বরাদ্দ থেকে মাত্র ৫৫ কোটি টাকা বেশি। এতো স্বল্প বরাদ্দ দিয়ে দাবি পূরণ করা যাবে না, পরে আমাকে গালিগালাজ করা ঠিক হবে না। যে বরাদ্দ দিয়েছে তার বিরোধিতা আমি করছি না, যা দিয়েছে তা দিয়েই কাজ করতে চাই। এক টাকা দিয়ে দুই টাকার কাজ করবো সেই মনোভাব নিয়ে আমরা কাজ করবো।

শিক্ষা মন্ত্রণালয় খাতে বাজেট বরাদ্দ অপ্রতুলতা নিয়ে ছাঁটাই প্রস্তাব আনিত ১০ জন সংসদ সদস্য কঠোর সমালোচনা করেন।

স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী বলেন, শিক্ষায় বরাদ্দ কমানো হয়েছে— এ মন্ত্রণালয়ে আরো বরাদ্দ দেয়া দরকার তবে আমাদের শিক্ষার মান পড়ে যাচ্ছে।

হাজী সেলিম বলেন, শিক্ষায় বরাদ্দ আরো বাড়ানো দরকার। কিন্তু মন্ত্রী তো প্রশ্ন ফাঁস বন্ধ করতে পারছেন না।

জাপা সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, বর্তমানে গোল্ডেন প্লাসের জোয়ার চলছে কিন্তু ঊচ্চ শিক্ষায় শিক্ষার্থীরা এখনো ভর্তি হতে পারে না। তাহলে শিক্ষার মান কোথায় যাচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ