সরকারি প্রতিষ্ঠানের চেয়ে বেসরকারি প্রতিষ্ঠানের সেবার মান ও সততায় আস্থাশীল দেশের যুবসমাজ –এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
মঙ্গলবার সকালে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় সংগঠনটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
এছাড়া রাজনীতি ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সততার সংকট রয়েছে বলেও টিআইবির জরিপে উঠে এসেছে।
দেশের ৩১ জেলায় ১৫-৩০ বছর বয়সীদের মধ্যে পরিচালিতে এ প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, দেশের যুবরা মনে করে জাতীয় পরিচয়পত্র, স্বাস্থ্যসেবা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সেবা পেতে তারা দুর্নীতির শিকার বেশি হয়ে থাকেন।
অন্যদিকে, বেসরকারি খাত যেমন-ব্যবসা, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি তুলনামূলকভাবে অনেক কম।
প্রবণতা না থাকলেও প্রতিষ্ঠানের পদ্ধতিগত ত্রুটির কারণে যুবরা দুর্নীতি জড়াতে বাধ্য হচ্ছে বলেও ওই জরিপে উল্লেখ করেছে টিআইবি।
দুর্নীতি প্রতিরোধ ও সততা প্রতিষ্ঠায় যুবদের জাতীয় শুদ্ধাচার কৌশলে অন্তর্ভুক্তির পরামর্শ দিয়েছে টিআইবি।