জাতীয়

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ জুলাই

অগ্রিম টিকিট বিক্রি
অগ্রিম টিকিট বিক্রি

ঈদকে সামনে রেখে বাসের অগ্রিম টিকিট ৩ জুলাই ভোর থেকে ছাড়া হবে। ৯ জুলাই থেকে বিক্রি করা হবে ট্রেনের টিকিট। আর সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের টিকিট ছাড়া হবে ১০ জুলাই।

পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এবারে ঈদে ১৪,১৫ ও ১৬ জুলাইয়ের অগ্রিম টিকিটের চাহিদা সবচেয়ে বেশি থাকবে। বর্ষায় বিভিন্ন স্থানে রাস্তা খারাপ থাকে বলে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন।

ঈদের অগ্রিম টিকিটের বিষয়ে জানতে চাইলে হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশারফ হোসেন বলেন, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুসারে ৩ জুলাই, অর্থাৎ ১৫ রমজান সকাল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। তিনি দাবি করেন, সরকার নির্ধারিত যে ভাড়া আছে, তা-ই নেয়া হবে।

এর চেয়ে বেশি ভাড়া আদায় করা হবে না। যদি কেউ বেশি ভাড়া নেয়, তাহলে সমিতির তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ বাস শুক্রবার ভোর থেকে ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু করবে। অগ্রিম টিকিট দেওয়া হবে ১৩ থেকে ১৭ জুলাই পর্যন্ত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ