মানসম্পন্ন নাগরিক সেবা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রী তার কার্যালয়ে বার্ষিক কর্মপরিকল্পনা চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নিজেদের স্বার্থ নয়, দেশ ও জনগণের কথা আগে ভাবতে হবে।
নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলেই দেশ সামনে এগিয়ে যাবে বলে মন্তব্য করে তিনি বলেন, নিজেদের ভাগ্যোন্নয়ন ও দেশ গঠনে কাজ করে যাচ্ছে সরকার।
এ সময় দেশে দারিদ্র্যের হার ২২.৭% নেমে এসেছে— আর অতি দারিদ্র্যের হার নেমে এসেছে ৭. ৯% জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্য আয়ের দেশ গড়ার যে লক্ষ্য নির্ধারণ করেছি, তা পূরণ হতে আর বেশি দূর নেই।
সবাই একসঙ্গে কাজ করে সে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবার প্রচেষ্টায় দেশ সফলতার ঊচ্চ শিখরে পৌঁছাবে।