আগামী ৩ বছরের মধ্যে নিম্ন মধ্যম থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ --জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় শেখ হাসিনা বলেন, এ উদ্যোগের ফলে দেশের পর্যটন শিল্পের বিকাশ, বাণিজ্য সম্প্রসারণ আর এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন হবে।
সম্প্রতি কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি প্রকাশ জানিয়ে তিনি আরো বলেন, এ অঞ্চলের ভেঙে যাওয়া রাস্তা-ঘাট ও বাড়িঘর শিগগিরই নির্মাণের উদ্যোগ নেয়া হবে।
কক্সবাজারে বিমানবন্দর নির্মাণ হলে শুধু পর্যটনের বাইরে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ বা অন্যান্য দেশে বাণিজ্য বা যাতায়াতের জন্যও এ বন্দর ব্যবহারের সুযোগ পাবে।
শেখ হাসিনা বলেন, কক্সবাজার এলাকায় বিদ্যুৎ কেন্দ্র, বিমানবন্দর, সমুদ্রবন্দর ও সড়ক যোগাযোগসহ বিভিন্ন উদ্যোগ এবং চার দেশীয় যোগাযোগের উদ্যোগের ফলে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।
একইসঙ্গে রাজধানী থেকে চট্টগ্রাম হয়ে সরসরি কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের কথাও বলেন প্রধানমন্ত্রী।