তিন ধাপে এ হালনাগাদের কাজ সম্পন্ন হবে বলে বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত প্রথম ধাপ ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত ২য় ধাপ এবং সবশেষ ৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ৩য় ধাপে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এছাড়াও ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম গ্রহণকারী সকল নাগরিকের তথ্যও সংগ্রহ করা হবে।
ভোটার তালিকা হালনাগাদ ও তথ্য সংগ্রহের কাজে ৫০ হাজার তথ্য সংগ্রহকারী এবং ১০ হাজার সুপারভাইজার কাজ করবে বলে জানানো হয় সম্মেলনে।
এছাড়াও কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও ভোটার তালিকা হালনাগাদের কাজ করবে এবং জেলা, উপজেলা পর্যায়েও সমন্বয় কমিটি থাকবে।
সীমান্ত চুক্তি বাস্তবায়নের পর ছিটমহলের বাসিন্দাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করা হবে বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান নির্বাচন কমিশন সচিব।