ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তাতে সবদিক থেকেই বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন এ্যামিরেটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক বাম মোর্চার আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
সভায় সিরাজুল ইসলাম বলেন, সরকারের নতজানু মনোভাবের কারণেই ভারত তাদের ইচ্ছামতো বাংলাদেশকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।
ভারতের যেসব কোম্পানির সঙ্গে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও উৎপাদনের চুক্তি করেছে তাতে বাংলাদেশ চরমভাবে ক্ষতিগ্রস্থ হবে— উল্লেখ করে তিনি আরো বলেন, উৎপাদন খরচের চেয়ে অনেক বেশি দামে ভারতের কাছ থেকে এ বিদ্যুৎ কিনতে হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: