তৈরি পোশাক শ্রমিকসহ সকল শ্রমিকরা জুন মাসের বেতন ১০ ও ঈদের বোনাস ১৪ জুলাইয়ের মধ্যে দেয়ার নির্দেশ দিয়েছে শ্রম মন্ত্রণালয়।
বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয় সাংবাদিকের এ কথা জানান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
ঈদ উপলক্ষে সব শ্রমিকরা যেন স্বাচ্ছান্দে বাড়ি যেতে পারেন তারজন্য আগে পরে করে ছুটি দেয়া হবে। কারণ ছুটিতে বাড়ি যাওয়ার কোনো অসুবিধা না হয় সেজন্য এ বব্যস্থা নেয়া নেয়া হয়েছে।
মন্ত্রী আরো বলেন, আশাকরি এ বছর তাদের বেতন-বোনাস পেতে কোনো অসুবিধা হবে না।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: